ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে যেভাবে জনপ্রিয় হলো মাচা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
মাচা। ছবি: সংগৃহীত

সবুজ রঙের এক কাপ পানীয় এখন শুধু ক্যাফের মেনুতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনায়। ‘মাচা’ নামে পরিচিত এই জাপানি গ্রিন টি এখন চা, কফি, কেক, পেস্ট্রি, আইসক্রিমসহ নানা খাবারে ব্যবহৃত হচ্ছে। একসময় জাপানের ঐতিহ্যবাহী চা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষ ও তরুণ প্রজন্মের কাছে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

vis_Colors02_macha

জাপানি ভাষায় ‘মাচা’ শব্দের অর্থ ‘গুঁড়া চা’। এটি উজ্জ্বল সবুজ রঙের সূক্ষ্ম গুঁড়া, যা গরম পানিতে ভালোভাবে ফেটিয়ে পান করা হয়। অনেকেই এর সঙ্গে দুধ মিশিয়ে ‘মাচা ল্যাটে’ তৈরি করে পান করেন।

ইতিহাস বলছে, নবম শতাব্দীর শুরুতে চীন থেকে জাপানে সবুজ চায়ের প্রচলন হয়। সে সময় এটি মূলত ওষুধ বা শরীর সুস্থ রাখার উপাদান হিসেবে ব্যবহৃত হতো। তবে আধুনিক মাচার জনপ্রিয়তার ভিত্তি গড়ে ওঠে অনেক পরে।

ষোড়শ শতাব্দীতে জাপানের কিয়োটোর বিখ্যাত চা-গুরু সেন নো রিকিউ ঐতিহ্যবাহী চা-অনুষ্ঠানের মাধ্যমে মাচাকে নতুন পরিচিতি দেন। তিনি বিশেষ পদ্ধতিতে গরম পানিতে মাচার গুঁড়া ফেটিয়ে চা তৈরি করতেন এবং চা পানকে শুধুমাত্র পানীয় গ্রহণ নয়, বরং ধ্যান, মনোযোগ ও মানসিক প্রশান্তির অংশ হিসেবে তুলে ধরেন। তার দর্শন ও চা তৈরির পদ্ধতি দ্রুত জাপানজুড়ে জনপ্রিয়তা লাভ করে।

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের মাচা পাওয়া যায়। এর মধ্যে উচ্চমানের সেরিমোনিয়াল গ্রেড মাচা মূলত চা হিসেবে পান করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে কুলিনারি গ্রেড মাচা কেক, পেস্ট্রি, আইসক্রিম, স্মুদি ও অন্যান্য খাবার তৈরিতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় মাচা স্বাস্থ্যসচেতন মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি এর আকর্ষণীয় সবুজ রং, অনন্য স্বাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা দ্রুত বেড়েছে। বর্তমানে জাপানের গণ্ডি পেরিয়ে মাচা বিশ্বব্যাপী জনপ্রিয় এক পানীয় ও খাদ্য উপাদানে পরিণত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!