ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ এএম
শাশুড়ির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। ছবি: কাল্পনিক

পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো কিংবা নতুন সদস্যকে আপন করে নেওয়া—পারিবারিক জীবনে শাশুড়ির অবদান অনেক সময়ই গুরুত্বপূর্ণ। সম্পর্কের এই মানুষটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ (২৫ অক্টোবর) শাশুড়ি দিবস।

প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদযাপন করা এবং পরিবারে তার অবদানকে স্বীকৃতি দেওয়া।

সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে ভালোবাসার বন্ধন

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো আবার নানা কারণে টানাপোড়েনের হতে পারে। নতুন পরিবারে মানিয়ে নেওয়া, পারিবারিক সিদ্ধান্ত কিংবা প্রজন্মের চিন্তাভাবনার পার্থক্য থেকে তৈরি হতে পারে দূরত্ব। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান, বিপদের সময়ে সহযোগিতা করেন এবং সুখ-দুঃখ ভাগ করে নেন।

তাই এই দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সম্পর্কের ইতিবাচক দিকগুলো মনে করার এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোরও একটি উপলক্ষ।

যেভাবে জানাবেন ভালোবাসা ও কৃতজ্ঞতা

শাশুড়ি দিবস পালনে বড় আয়োজনের প্রয়োজন নেই। একটি ফোনকল, আন্তরিকভাবে খোঁজখবর নেওয়া কিংবা একসঙ্গে কিছুটা সময় কাটানোই হতে পারে ভালোবাসা প্রকাশের সুন্দর উপায়। তার অবদান স্বীকার করে ধন্যবাদ জানানো কিংবা পছন্দের কিছু উপহার দেওয়ার মাধ্যমেও দিনটিকে বিশেষ করে তোলা যায়।

সম্পর্কে দূরত্ব থাকলেও এই দিনটি হতে পারে নতুন করে কথা বলা ও বোঝাপড়ার সুযোগ। আন্তরিকতা, শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠতে পারে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে শাশুড়ি দিবস পালনের কথা উল্লেখ রয়েছে।

পরিবারের বন্ধন দৃঢ় করতে প্রতিদিনের ছোট ছোট যত্নের বিকল্প নেই। আর শাশুড়ি দিবস হতে পারে সেই যত্ন ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন।
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
কেউ সাহায্য চাইলে সহজেই ‘হ্যাঁ’ বলে দেন? নিজের সময় বা সামর্থ্য না থাকলেও অন্যের মন রক্ষায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন?
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
আরও পড়ুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা 
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা