
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বাড়ে। তাই বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে ডিবি।
এসজে




