
পবিত্র আশুরায় খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করে স্বাস্থ্যবিধি মেনে তা ইনডোরে করা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও ইনডোরে করার বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ রোববার (২৩ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আশুরার যেকোনো অনুষ্ঠানে করোনার বিস্তার ঠেকাতে সবাকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসঙ্গে ঢুকিয়ে না দিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে ঢোকানো হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের তাদের পরামর্শ দেয়া হয়।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, র্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং লালবাগ, মিরপুর ও তেজগাঁও বিভাগের শিয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমকে




