
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এ মামলায় এপিবিএনের অপর দুই সদস্য হলেন, উপ পরিদর্শক শাহজাহান ও কনস্টেবল রাজীব।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ৭ জন। বাকি ৩ জন মামলার সাক্ষী।
গেলো ১৭ আগস্ট এপিবিএনের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরের দিন ১৮ আগস্ট এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে তাদের ১০ দিনের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসজে




