
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করব।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বর এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণ করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই শহরের প্রতি সবার ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনও অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেনও আমি কাউকে ছাড় দেব না।
তিনি বলেন, আমাদের অভিযান চলবে। নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।
এসএস




