
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এদিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে যোগ দিয়েছেন সবাই।
সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বৈশ্বিক মহামারির করোনাভাইরাসের সময়ের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে।
জানা গেছে, এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে বলে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন।
অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন তারা হলেন- আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ণ চন্দ্র চন্দ, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি।
এম




