
সৌদি এয়ারলাইন্সের টিকিটের অপেক্ষায় প্রবাসীরা। বুধবার সকাল ৯টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা।
ফরম দেখে যাদের ম্যাসেজ দেওয়া হয়েছে, তারাই শুধু টিকিট নিতে এসেছেন।
প্রবাসীরা বলছেন, আগের চেয়ে সহজে টিকিট পাচ্ছেন। ভোগান্তিও কমেছে অনেকটা।
বুধবার সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ বসেও রয়েছেন। বুধবার ঠিক কতজনকে টিকিট দেওয়া হবে, সেই তথ্য জানায়নি সৌদি এয়ারলাইন্স।
জানা যায়, ভিসার মেয়াদ কম যাদের, তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাচ্ছেন। এ নিয়মেই গত ক'দিন ধরে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।
গেল রোববার টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশী মানুষের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেয়া হবে।
ওয়াই




