
তিন দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ চত্ত্বর অবরোধ করেছে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা। আজ রোববার (১ নভেম্বর) দুপুর থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের ৩ দফা দাবি হলো, করোনা মহামারিতে প্রফের বিকল্প দিতে হবে, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে সাধারণ মেডিকেল এবং ডেন্টালের প্রায় ৪’শ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এই আন্দোলনে সকল মেডিকেল শিক্ষার্থীরা অংশ নিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ
ইরফান সেলিমদের আরো ৩ দিনের রিমান্ড চায় ডিবি
কেএফ




