
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
করোনার নমুনা পরীক্ষা শেষে কারিগরী পরামর্শক কমিটির সভাপতি, তার ছেলের বউ এবং গৃহকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় আক্রান্ত নিশ্চিত হওয়ার পর বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির সভাপতি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, নমুনা পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন। ডা. মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের আরও কয়েকজন সদস্যও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, তার জ্বর আছে বলে জেনেছি। কিন্তু তিনি এই মুহূর্তে ভালো আছেন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডা. শহীদুল্লার ছেলে, ছেলের বউ এবং গৃহকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এফএ




