
পৃথিবীর শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাংলাদেশের ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ অন্যতম। স্বাধীনতার পর থেকে দক্ষতার সাথে দেশের সীমান্ত প্রহরায় নিয়োজিত রয়েছে বাহিনীটি। এই বাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর জন্য এই প্রথম যুক্ত হলো রাশিয়ার তৈরি অত্যাধুনিক এম আই- ১৭১ ই মডেলের ২ টি হেলিকপ্টার এবং ৩ টি আর্মাড পাসোন্যাল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোলে ভেহিক্যাল (আরসিভি)। ২০২২ সালের মধ্যে আরো চমক যুক্ত হতে যাচ্ছে বিজিবিতে।
খোঁজ নিয়ে জানা যায়, বিজিবি রাশিয়া থেকে যে দু’টি হেলিকপ্টার নিয়ে এসেছে তা অত্যাধুনিক মডেলের। শীতাতাপ নিয়ন্ত্রিত এই দুই হেলিকপ্টার অত্যাধুনিক অটো পাইলট সিস্টেমের হওয়ায় উড্ডয়নে বিভিন্ন সুবিধা পাবেন পাইলট। এই হেলিকপ্টার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৫০ কি. মি.। সর্বোচ্চ উচ্চতায় উড্ডয়নের ক্ষমতা ৬০০০ মিটার। যাত্রী পরিবহন করতে পারবে ২৬ জন। ওজন পরিবহনের সর্বোচ্চ ক্ষমতা ৩০০০ কেজি। রোগী পরিবহনের ক্ষমতা ১২ জন।
অন্যদিকে নতুন যুক্ত হওয়া ৩ টি এপিসি এবং আরসিভিও অনেক শক্তিশালী। খোঁজ নিয়ে জানা গেছে, এপিসি ৩ টি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কি. মি গতিতে চলতে সক্ষম। প্রতিটিতে যাত্রী পরিবহন ক্ষমতা ১২ জন। জ্বালানী ট্যাংক রয়েছে ২৫৭ লিটার। এছাড়া এগুলোর মধ্যে রয়েছে, নাইট ভিশন হাই স্পীড ক্যামেরা, ব্যালাস্টিক প্রোটেকশন, ব্লাস্ট প্রোটেকশন, গ্রেডিয়েন্ট ৬০ শতাংশ এবং ফোর হুইল ড্রাইভ।
প্রসঙ্গত, আজ রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বহরে ২ টি Mi-171E ও ৩ টি KrAZ Spartan আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) উদ্বোধন করেছেন।
জানা গেছে, ২০২২ এর মধ্যে বিজিবিতে আরো বেশ কিছু উন্নয়ন ও সরঞ্জাম ক্রয় সংক্রান্ত পরিকল্পনা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- ২০২২ সালের মধ্যে বিজিবিতে আরো ১৫,০০০ জনবল নিয়োগ, আরো ২ টি Mi-171E হেলিকপ্টার ক্রয়, বিজিবির জন্য ২ টি "সমুদ্রগামী" ফাস্ট এট্যাক ক্রাফট ভেসেল ও ৭টি সমুদ্রগামী হাইস্পিড বোট সংযুক্ত করা হচ্ছে, ভারত ও মিয়ানমার সীমান্তে ৩২৭ কিলোমিটার সীমান্ত রাস্তা নির্মান ও নতুন বিওপি স্থাপন করা হচ্ছে, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্তে (ভারত-মিয়ানমার) অত্যাধুনিক ও যুগোপযোগী Border Surveillance and Management system বসানো।
এছাড়া বিজিবির জন্য ১২ টি APC ও ১০ টি Riot Control Vehicle (RCV) অর্ডার রয়েছে বলে জানা গেছে।
কেএফ




