
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ১ লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে ১০ বছর করে ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মিজানুর রহমান,হাসান আলী, সালাহ্ উদ্দিন এবং জসিম উদ্দীন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
২০১৮ সালের ১৫ মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ১৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে এই রায় ঘোষণা করেন আদালত।
কেএফ




