
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে দু’টি নতুন প্লেন। আসছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ড্যাশ ৮-৪০০ মডেলের দু’টি নতুন প্লেন যোগ হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান সূত্র এ তথ্য জানায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কানাডার প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ মডেলের প্লেনটি কিনছে । বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে প্রথমটি গেলো ২৪ নভেম্বর বহরে যোগ হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দু’টি যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে।
জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন প্লেনগুলো পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগসুবিধা সমৃদ্ধ। এ উড়োজাহাজে রয়েছে পর্যাপ্ত লেগস্পেস, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা, যে কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক।
এখন বিমানের বহরে রয়েছে ১৯টি প্লেন। এর মধ্যে নিজস্ব ১৪টি ও পাঁচটি লিজে আনা। নতুন প্লেন দু’টি বহরে যোগ হলে প্লেনের সংখ্যা হবে ২১টি।
এম




