
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২২ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর তার এক বছরের চুক্তির মেয়াদে শেষ হওয়ার কথা ছিল।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর আগে ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। টাঙ্গাইলে জন্ম নেওয়া খন্দকার আনোয়ারুল ইসলামের স্ত্রী কামরুন নাহার বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
পি




