
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও তাকে অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্য নিয়ে সকাল ১১টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম, গোপালগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এতে বিভিন্ন দপ্তর ও শিক্ষা-প্রতিষ্ঠানের সহস্রাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বশেমুরবিপ্রবির ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, জেলা জজ অমিত দে, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান ও গণস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারসহ অনেকে বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা অবধি শহরের বঙ্গবন্ধু সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে এ কর্মসূচিতে যোগ দেয় স্থানীয় বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ চেম্বার সভাপতি কাজী জীন্নাত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে চেম্বারের সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কয়েস, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মিল্লাত (মিনার) ও চেম্বার সদস্য শরীফ কবির হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
একই সময়ে শহরে সহকারী স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ-মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
পি




