
ভাস্কর্য নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আলেমদের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কওমি মাদরাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দিয়েছেন। সেখানে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস, মাওলানা মাহফুজুল হক, মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।
বৈঠকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরবেন আলেমরা। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করবেন।
বৈঠকে যোগদানের আগে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেখানে মূর্তির বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ৭/৮ জন থাকবেন।
এফএ




