
বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও এবছর। সব মিলিয়ে এবারের বিজয় উদযাপনে ভিন্নমাত্রা যোগ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল। এজন্য অনেক জায়গায় সীমিত আকারে আয়োজন করা হয়।
পরিবারের সদস্যদের নিয়ে বিজয় দিবস উদযাপন করেছে নগরবাসী। সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সঙ্গে নিয়ে এসেছেন বাবা-মা। অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবার আকাঙ্খার কথাও জানিয়েছেন অনেকে।
বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিনে যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাবে।
পি




