
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে।
আজ রোববার (২০ ডিসেম্বর) একথা জানান দুদকের আইনজীবী।
শুনানির সময় আদালত বলেছেন, আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিনটা খুব ভালো দিন। তবে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। জানান খুরশীদ আলম খান।
সংবাদকর্মীদের তিনি আরও বলেন, পি কে হালদারকে ফেরানোর বিষয়ে রুল জারির পর তার বিরুদ্ধে অর্থপাচারের বিষয়ে আমার কাছে আরও কিছু তথ্য এসেছে। সেসব তথ্যে জানতে পেরেছি, তিনি অবিবাহিত। অবিবাহিত থাকার সুবাদে পাচারের কোটি কোটি টাকা পি কে হালদার তার কিছু গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তাদের সংখ্যা ৭০ থেকে ৮০ জন হতে পারে। এগুলো দুদকের তদন্ত কর্মকর্তাকে দেবো অনুসন্ধানের জন্য।
এর আগে পিকে হালদার দেশে ফিরতে চেয়েও ফেরেননি। এমনকি তার অবস্থান নিয়েও নিশ্চিত নন কেউ। বলছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
প্রশান্ত কুমার হালদার, ব্যাংক পাড়ায় তিনি পরিচিত পিকে হালদার নামে। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। এর আগে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেপ্তার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।
সূত্র জানায়, বর্তমানে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে বসবাস করছেন তিনি।
এম




