
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের জন্য আরেকটি বড় বিজয় পদ্মাসেতু। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চলতে পারলে অবশ্যই আমরা আমাদের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তুলতে পারবো।
আজ সোমবার (২১ ডিসেম্বর) ‘বিজয় দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
দেশকে আমরা সারা বিশ্বের মধ্যে ‘শান্তির জনপদ’ হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু সব সময় শান্তির ওপর গুরুত্বারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণও সব সময় শান্তিপ্রিয়। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন- বিষয়টি আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই। বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এম




