
করোনা পরিস্থিতির কারণে এ বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৫ থেকে ৭ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে করোনা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় ৫ থেকে ৭ জানুয়ারি ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নিশ্চিত করছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।
এর আগে গত বছর ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছে।
এসএস




