
ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর পর ভবনটি পুনরায় ব্যবহারের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। বুধবার (১৯ মে) সকালে সেখানে অবস্থান নিতে দেখা যায় তাকে। এসময় তার ছেলে কাউন্সিলর ইরফান সেলিমসহ স্থানীয় কাউন্সিলররা বলপ্রয়োগ করছেন বলে জানা গেছে।
অন্যদিকে ভুক্তভোগী পরিবারগুলো ক্ষতিপূরণের দাবিতে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে এসে বিপাকে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো ঘটনা সামাল দিতে মেয়র শেখ ফজলে নূর তাপস সেখানে উপস্থিত হয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্য রয়েছে। যেহেতু মেয়র আসছেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি ভয়াবহ রাত নেমেছিল পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায়। ওয়াহেদ ম্যানসন নামে ওই ভবনের রাসায়নিক গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডে মারা যান কমপক্ষে ৭১ জন।
পি




