
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রপ্তানি বাড়াতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাধ্যমে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিএসটিআইয়ের আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিএসটিআইর সক্ষমতা বাড়ানোর সঙ্গে ল্যাবের আধুনিকায়ন ও মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের কাজ চলছে। পণ্যে ওজন ও পরিমাপক যন্ত্রের পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম জোরদার করতে হবে।
এফএ
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...
https://www.facebook.com/rtvnews247




