‌‘২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের আইটি পণ্য রপ্তানির লক্ষ্য’

আরটিভি নিউজ

রোববার, ২৮ নভেম্বর ২০২১ , ১২:৩৬ পিএম


‌‘২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আইটি পণ্য রপ্তানির লক্ষ্য’
ছবি: আরটিভি

২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস সামিটের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ বাজার তৈরি হবে। ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার আইটি পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করেছি। করোনায় এক লাখ ৮৭ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছি। আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার।
শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়ন মাথায় রেখে সরকার অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে। আমরা বিনিয়োগের জন্য ১১টি খাত চিহ্নিত করেছি। আমি আশা করি, এ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীরা এসব খাতের সম্ভাবনা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে।
এতে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হবে। দেশে বিনিয়োগ বৃদ্ধির যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তাও অর্জন হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীর রেডিসন হোটেলে শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে সোমবার (২৯ নভেম্বর)। এর আগে ২০১৬ সালে ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission