পোডিয়ামে ভুল বানানের বিষয়ে যা বলল উদযাপন কমিটি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ , ১১:৩৭ পিএম


What the celebration committee said about the spelling of the podium
পোডিয়ামে তীর চিহ্ন দেওয়া ভুল বানান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পাঠ করান। এ সময় পোডিয়ামে আটকে যায় চোখ। ‘মুজিববর্ষ’ বানানটি ভুল! বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। বিশাল এই আয়োজনে এমন বিব্রতকর ভুল নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আয়োজক কমিটি বলছে, প্রযুক্তিগত কারণে এই বানান বিভ্রান্তি। বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবির বলেন, পোডিয়ামের বানান ভ্রান্তিটির প্রাথমিক খোঁজখবরে যা জানতে পেরেছি তা হলো- আমরা একটি চিপের মাধ্যমে পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে। আমরা পিসিতে চেক করে দেখেছি, এটা ঠিকই আছে। অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি হয়তো স্যুট করেনি।

আসিফ কবির আরও বলেন, এলইডিতে পরিস্ফূটন করে লেখাটি তোলা হয়েছে। পোডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রাযুক্তিক গোলযোগের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে তা সংশোধন করা হয়।

বিজ্ঞাপন

কেএফ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission