
ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় শোক প্রকাশ করেন তিনি।
বর্তমানে মালদ্বীপ সফররত শেখ হাসিনা আজ এক শোক বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে এ ঘটনায় পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ৩টার দিকে লঞ্চে আগুন লেগে ৩৩ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনএইচ/টিআই




