
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করে সফলতা পাওয়া মানুষ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি ঝুঁকি নেওয়া মানুষ। হোঁচট খেয়েও শেষ বিচারে ফলাফল ভালো করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ এসে কিছু দিয়ে যাবে না। মানবসম্পদ ও টেকনোলজি নিজেদের অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী মাথা ঠান্ডা করে যোগ-বিয়োগ করে বিজয় লাভ করেন। শেষ বিচারে তার সঙ্গে কাজ করে আনন্দ পাই।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন ‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ বইটি লিখেছেন।
লেখক বলেন, বইটিতে ডিজিটালাইজেশনের সঙ্গে অর্থনৈতিক দিকটি প্রাধান্য দেওয়া হয়েছে।




