
ই-অরেঞ্জে আটকে থাকা ৪২ গ্রাহকের দেওয়া টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক, ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, বিথী আক্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমান উল্লাহ চৌধুরীকে জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য ৪২ জন গ্রাহক ই-অরেঞ্জকে ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।




