
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও তফসিল ঘোষণা করতে হবে। অথচ, পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা সংবিধান লঙ্ঘন হয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটের দিন নানান অনিয়মের ঘটনায় নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।




