সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আরটিভি নিউজ

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৬:০৭ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission