
রাজধানীসহ সারাদেশে মধ্যরাত হতে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাংশে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকবে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ মেঘলা থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে।
আজ (বৃহস্পতিবার) ঢাকায় বাতাসের গতি ছিল ৮ থেকে ১২ কিলোমিটার। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এমসি/জেএইচ
আরও পড়ুন




