
৮ ফেব্রুয়ারি দেশে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেব না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেসের কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেব না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে। দেশের বিচার বিভাগ স্বাধীন। রায়ে কী হবে, তা বিচারক জানেন।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি রায়ের পর কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, অরাজকতা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
এসএস




