গাজাগামী মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম

আরটিভি নিউজ

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৮ পিএম


গাজাগামী মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইনফরমেশন-মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার প্রত্যয়ে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিতে যাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম।

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) গাজার উদ্দেশ্যে ইতালি রওনা দেবেন তিনি। এ উপলক্ষ্যে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি সংহতি বার্তা উপস্থাপন করেন শহিদুল আলম।

গ্লোবাল মিডিয়া ফ্লোটিলাতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে ফিলিস্তিনে, গাজায় মানুষকে খুন করছে। তার সঙ্গে পাশ্চাত্যের অনেকগুলো দেশ যুক্ত, তারাও সহযোগিতা করছে এবং তারাও এতে অংশীদার। কিন্তু পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ– সারা পৃথিবীর মানুষ এর প্রতিবাদও করছে এবং এই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি আগামীকাল মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে যাচ্ছি। 

বিজ্ঞাপন

শহিদুল আলম বলেন, বাংলাদেশ থেকে আমি প্রথম যাচ্ছি, কিন্তু মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। এ সংগ্রামে শুধু আমাদের থাকলেই হবে না, এতে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission