ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটারদের নাম জানা যাবে ১৮ নভেম্বর

আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৬:১৯ পিএম


ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটারদের নাম জানা যাবে ১৮ নভেম্বর
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে চূড়ান্ত প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই হালনাগাদ প্রক্রিয়া কমিশনের নির্বাচনী প্রস্তুতির অংশ বলে মনে করেন অনেকে।

কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ হালনাগাদে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই সংশোধিত তালিকার তথ্য জানান। 

তিনি নিশ্চিত করেন, আগামী ১৮ নভেম্বর এই সংশোধিত ভোটার তালিকাটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। এই তালিকাকে ভিত্তি করেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

আরও পড়ুন

তথ্য অনুযায়ী, মোট ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ ভোটারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন নারী এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।

একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ সংক্রান্ত আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission