শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় নিরাপত্তা জোরদার

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ১১:৩৪ এএম


শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-ঈদগাহ এলাকায় নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এ ছাড়া ১৩ নভেম্বর হরতালও ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতির জেরে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission