দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৭:১৮ পিএম


দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর
ফাইল ছবি

কাতারের দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হওয়া সাপেক্ষে নিয়োগের মেয়াদ ৬ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। 

এ চুক্তির ফলে কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল প্রেরণের নতুন দ্বার উন্মোচিত হলো এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। 

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশের সদস্যগণ আর্থিকভাবে উপকৃত হবে এবং বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সমর্থ হবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission