সংস্কার রাতারাতি সম্ভব না, সিঙ্গাপুরেরও ১০ বছর লেগেছে: আইন উপদেষ্টা

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:০৫ পিএম


সংস্কার রাতারাতি সম্ভব না, সিঙ্গাপুরেরও ১০ বছর লেগেছে: আইন উপদেষ্টা
ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

সংস্কার রাতারাতি সম্ভব না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের প্রসঙ্গও টেনেছেন। 

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেছেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর লেগেছে। কাজেই সংস্কার রাতারাতি সম্ভব না। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা বলেন, যেটা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। সংস্কার গ্রহণ করার জন্য দেশের মানুষকেও প্রস্তুত করতে হবে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে।

ই-পারিবারিক আদালত প্রসঙ্গে তিনি বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইলেশনের দিকে আগানো উচিত।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, আমাদেরকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন নেই। কেবল আপনারা এটা সন্তানের মতো দেখে রাখবেন।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে আমরা ২১টি রিফর্ম করেছি। আমরা আশা করি, আমাদের পরে যে রাজনৈতিক দল, আসবে তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবে। তাই পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখেবেন।
 
উপদেষ্টা আরও বলেন, বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০টি জেলায় চালু করেছি, যাওয়ার আগে ৬৪টি জেলায় চালু করব। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission