সরকার দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা

  আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:১৭ পিএম


দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পরিবেশ উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে আইনজীবীদের প্রতিও আহ্বান রইল।

তিনি আরও বলেন, ইটভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়। যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission