লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৫১ পিএম


লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য
লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য। ছবি: সংগৃহীত

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য আজ দেশত্যাগ করেছেন। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে তারা লেবাননে রওনা করেন। 

এ সময় তাদের বিমানবন্দরে বিদায় জানান নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ নৌ কর্মকর্তারা। 

জানা গেছে, নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন।

আরও পড়ুন

নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এম আশরাফুল আলম জানান, বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা লেবাননে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ এর মাধ্যমে সে দেশের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত, লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি ও দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতায় কাজ করবেন।

প্রসঙ্গত, লেবাননে গত ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission