৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:৩৮ পিএম


৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

দেশের ৬৪টি জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। এসব এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এরমধ্যে দিনাজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায়, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission