খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০২:৩২ পিএম


খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএন‌পির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চি‌কিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের তিনি এ কথা জানান।

আরও পড়ুন

তৌহিদ হোসেন ব‌লেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

বিজ্ঞাপন

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দে‌শে ফেরার জন্য এখনো ট্রা‌ভেল পাস চান‌নি জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তি‌নি চাইলে ট্রা‌ভেল পাস ইস্যু করা হবে। 

তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission