এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না: জ্বালানি উপদেষ্টা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩৮ পিএম


এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না: জ্বালানি উপদেষ্টা
সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এভাবে জমি অধিগ্রহণ চলতে থাকলে আগামীতে কবরের জন্যও কোনো জায়গা থাকবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক বিনিয়োগ সংলাপে তিনি এ কথা বলেন।

এ সময় জ্বালানি উপদেষ্টা আরও জানান, কোনো ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎকেন্দ্র করা হবে না।

বিজ্ঞাপন

ফাওজুল কবির খান বলেন, এভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, তাহলে তো সামনে কবর দেওয়ার মতো জায়গাও পাওয়া যাবে না। এজন্য রাস্তা রাস্তা করলে হবে না। রাস্তাটা কোথায় দরকার? আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, এটা ৬ লেনের জন্য করেছি। কিন্তু শীতলক্ষ্যা নদীই তো ১০০-২০০ লেনের হাইওয়ে। আপনি শীতলক্ষ্যা নদী কেন ব্যবহার করেন না?

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর জানান, চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামবে। তিনি আরও জানান, ১৬ বছর ধরে অনেক ব্যবসায়ী রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। ব্যক্তির দায়ের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। চলতি বছরের শেষে মূল্যস্ফীতি ৫ এর নিচে নেমে আসলে, নীতিসুদ হার কমানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান নীতি কার্যকর করা গেলে দুই-তিন বছরে বিদেশি বিনিয়োগ তিন থেকে চার গুণ বাড়ানো সম্ভব। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহজে ও দ্রুত সময়ে একসাথে সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার।

বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘আমরা যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ নেই, এটার খরচ কম এবং সাময়িকভাবে আমাদের জন্য ভালো হবে বলে মনে হচ্ছে, কিন্তু সুদ দিতে হবে ইন্টারেস্টসহ এটা মনে রাখতে হবে। আসলটা তো দিতেই হবে, সুদও দিতে হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission