তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কি না, যা জানালেন রিজওয়ানা 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৭:৫৯ পিএম


তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কি না, যা জানালেন রিজওয়ানা 
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করে জানিয়েছেন, এই এসএসএফ নিরাপত্তা সুবিধা শুধুমাত্র খালেদা জিয়ার জন্য প্রযোজ্য হবে, তার পরিবারের অন্য কোনো সদস্য যেমন তারেক রহমান এই সুবিধা পাবেন না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা এই তথ্য দেন।

গত মঙ্গলবার গেজেট প্রকাশিত হওয়ায় এই নিয়ে আলোচনা শুরু হয়, বিশেষ করে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, সে বিষয়ে স্পষ্টতা এসেছে যে, গেজেট অনুসারে শুধুমাত্র খালেদা জিয়া এই সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এদিকে, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি খালেদা জিয়ার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা সরকারের রয়েছে। সরকারের পক্ষ থেকে আরও সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission