নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৭ পিএম


নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করা প্রশ্নে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নির্বাচন করবেন, কিন্তু পদত্যাগের বিষয়ে নিজে কিছু বলতে চান না, এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করবো।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়।

আরও পড়ুন

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি হ্যাঁ অথবা না- এরকম সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission