সচিবালয় থেকে ৪ আন্দোলনকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৫:০২ পিএম


সচিবালয় থেকে ৪ আন্দোলনকারী গ্রেপ্তার
সচিবালয় থেকে চার আন্দোলনকারী গ্রেপ্তার। ছবি সংগৃহীত

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন চলাকালে সেখান থেকে চারজন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সচিবালয় এলাকা থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাতপরিচয়ে আরও একজন।

আরও পড়ুন

উল্লেখ্য, সচিবালয় ভাতার দাবিতে গতকাল বুধবার নজিরবিহীনভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা। সেই সময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় দাবি মেনে সরকারি আদেশ (জিও) জারি করা হবে।

বিজ্ঞাপন

এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আজ বিকেলে কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়েছিলেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এলাকা এবং বাদামতলা চত্বরকে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission