রমজানকে সামনে রেখে খেজুরের ভ্যাট কমালো সরকার

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৯ পিএম


রমজানকে সামনে রেখে খেজুরের ভ্যাট কমালো সরকার
সংগৃহীত ছবি

আসন্ন রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকার। রমজানকে সামনে রেখে সরকার খেজুর আমদানির ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট ১২ শতাংশ কমিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রমজানে বাংলাদেশে খেজুরের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এই সময়ে আমদানিকৃত খেজুরের ওপর ভ্যাট কমিয়ে দেওয়ায় বাজারে পণ্যটির দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission