হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৯:১২ এএম


হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর কথা ব্জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

বিজ্ঞাপন

যারা আসন্ন নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়, তারাই এ হামলা করেছে বলে অভিমত তার। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান আইজিপি।

বিজ্ঞাপন

নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে— এমন ধারণার কথা জানিয়ে তিনি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

আরও পড়ুন

আইজিপি মো. বাহারুল আলম বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।

বিজ্ঞাপন

সেইসঙ্গে এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব। আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। শুক্রবার রাত থেকে সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।

এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে মো. বাহারুল আলম বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।

নিরাপত্তাটা কীভাবে দেওয়া হবে এ বিষ‌য়ে আইজিপি বলেন, দেখেন, আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত ২০-৫০ বছর ধরে যে প্রক্রিয়ায় চলছে, এখনও সেই প্রক্রিয়াতেই হবে। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে, এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার কী কী ভালনেরাবিলিটি আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে, এরপর তারে অ্যালার্ট করে। তাদের অ্যালার্ট করে, এই জায়গায় কি ওই জায়গায় যাবেন না, ইত্যাদি আর কি।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission