রাতে থাকতে হচ্ছে ডিবিতে

সাংবাদিক আনিস আলমগীরের বিষয়ে যা জানালেন ডিবি প্রধান

আরটিভি নিউজ  

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০২:১৩ এএম


সাংবাদিক আনিস আলমগীরের বিষয়ে যা জানালেন ডিবি প্রধান
ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু উনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ রাতে উনাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে।

এর আগে রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। প্রধান শফিকুল ইসলাম তখন বলেছিলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করব তাকে।

আরও পড়ুন

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission