নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৭ এএম


নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না— এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না; নির্বাচন তো দূরের কথা।

বিজ্ঞাপন

নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক এমন এক ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। 

তিনি আরও বলেন, এ ধরনের ভয়ংকর অপরাধীর নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না। নির্বাচন তো অনেক পরের বিষয়।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission