প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৪ পিএম


প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
ছবি: আরটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন ও নারী ২৮ হাজার ২৭৮ জন। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা যায়।

এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপে দেশের মধ্য থেকে ৪৪ হাজার ৪২৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি চাকুরিজীবী ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৫৯ জন।

বিজ্ঞাপন

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission