
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। জানাজায় আসা নারীদের সংসদ ভবনের ঠিক বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে বলা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, যেসব নারী জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের সংসদ ভবনের ঠিক বিপরীতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।
উম্মে সালমা বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নারী মুসল্লিদের জন্য এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানটি দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। একবার জায়গা পূর্ণ হয়ে গেলে পরে আর মানিক মিয়া এভিনিউ এলাকায় প্রবেশের সুযোগ থাকবে না।
উম্মে সালমা তার পোস্টে স্থানসংক্রান্ত একটি গুগল ম্যাপের লোকেশনও লিঙ্কও (https://googl/maps/GG49gRYniG5y7R6N8) যুক্ত করেছেন তিনি।
আরটিভি/এসআর




